spot_img
spot_img

তিন মাস পর উন্মুক্ত হলো সুন্দরবন

তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে আবারও উন্মুক্ত করে দেওয়া হয়েছে সুন্দরবন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) উন্মুক্ত ঘোষণা করার পর-ভোর থেকেই জেলেরা সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে নেমেছেন। সেই সঙ্গে সকাল থেকে ট্যুর অপারেটররাও লঞ্চ, জালিবোট ও ট্রলারসহ বিভিন্ন নৌযানে পর্যটক পরিবহণ ও ভ্রমণে সুন্দরবনে ঢুকতে শুরু করেছেন।

এ মৌসুমে মাছের প্রজনন নির্বিঘ্ন করতে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত বনে পর্যটক ও জেলেদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল বন বিভাগ। প্রজনন মৌসুমে সুন্দরবনের নদী-খালে মাছ শিকার করলে ও পর্যটকবাহী নৌযান চলাচল করলে মাছের প্রজনন বিঘ্নিত হয়।

তবে পদ্মা সেতু চালু হওয়ায় এ মৌসুমে সুন্দরবনে পর্যটকদের আগমন আগের তুলনায় অনেক বাড়বে বলে আশা করছেন বন বিভাগের কর্মকর্তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ