spot_img

সকলের হাতে নির্যাতিত হয়েও প্রতিশোধ নেয়নি আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি শাসন আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। এরশাদের আমলেও নির্যাতিত হয়েছে। আওয়ামী লীগ সকলের হাতেই নির্যাতিত হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকারে আসার পর কারো প্রতি প্রতিশোধ নিতে যায়নি। আমাদের লক্ষ্য বাংলাদেশের মানুষের উন্নয়ন করা। তাই আমরা প্রতিশোধ নেওয়ার পথে না যেয়ে মানুষের উন্নয়নে আমাদের সবটুকু শক্তি নিয়োগ করেছি। তার সুফল সাধারণ মানুষ পাচ্ছে। বিএনপির আমলের চিত্র আপনারা দেখলেন। এরপর বিএনপিকে কী করে সমর্থন জানায়? কী করে তাদের সাথে হাত মেলায় সেটাই প্রশ্ন।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‌হারুন সাহেব বলে গেলেন ভোট নাকি দেওয়া যায় না, তার এলাকায় নাকি ভোট ডাকাতি হয়েছে। কথাটা মনে হয় ঠিক। কারণ, উনি যে জিতে এসেছেন নিশ্চই ভোট ডাকাতি করে জিতে এসেছেন। তিনি যদি ভোট ডাকাতি করে না আসেন তাহলে বুঝলেন কি করে ভোট ডাকাতি হয়েছে? ভোট যদি নাই হয়ে থাকে তিনি জিতলেন কী করে?

ভিডিও চিত্র দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারা বাংলাদেশে এই হলো বিএনপির আমল, এই হলো বিএনপি জামায়াত জোটের আমল। এরশাদের আমল আরেক দিন দেখাব। এরশাদের আমলে ২৪ জানুয়ারিতে আমার মিছিলের ওপর গুলি। নূর হোসেনকে হত্যা করা। আওয়ামী লীগ সকলের হাতেই নির্যাতিত হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকারে আসার পর কারো প্রতি প্রতিশোধ নিতে যায়নি। আমাদের লক্ষ্য বাংলাদেশের মানুষের উন্নয়ন করা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ