spot_img

সরকার এনপিআর-এর মাধ্যমে জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে :পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আজ সংসদে বলেছেন, সরকার ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার (এনপিআর)-এর মাধ্যমে ভবিষ্যতে রিয়েল-টাইমে জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারবে।

তিনি বলে, আমি আশা করি, আমাদের আর প্রতি ১০ বছর পরপর জনশুমারি করার প্রয়োজন হবে না। বরং আমরা ইতিমধ্যে জাতীয় জনসংখ্যা নিবন্ধনের কাজ শুরু করেছি এবং এর মাধ্যমে, আমরা চব্বিশ ঘন্টা রিয়েল-টাইমে ডেটা সংগ্রহ করতে সক্ষম হব।আমরা প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিকভাবে সঠিক সময়ে সঠিক সংখ্যা পেয়ে যাব।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম সম্পর্কে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, পরিসংখ্যান বিভাগের কর্মীদের অভিজ্ঞতা ও জ্ঞান এবং পাশাপাশি এর সার্বিক ব্যবস্থাপনা এখন আগের চেয়ে অনেক উন্নত ও শক্তিশালী।

তিনি বলেন, জনশুমারি থেকে পাওয়া তথ্য-উপাত্ত সরকারের সামগ্রিক উন্নয়নের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা পেতে এবং কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত তা নিশ্চিত করতে সহায়ক হবে। এ সংক্রান্ত তথ্য ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ