spot_img
spot_img

বাংলাদেশের জলসীমায় মাছভর্তি দুটি ফিশিং বোটসহ ৩১ ভারতীয় জেলে আটক

অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের সময় মাছভর্তি দুটি ফিশিং বোটসহ ৩১ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলেসহ জব্দ বোট দুটি কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা সদর দফতরে আনা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনির তকি জানান, বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় কোস্টগার্ড বাহিনীর জাহাজ বিসিজি এস মনসুর আলী সমুদ্রে অবস্থান করছিল। সে সময় পশ্চিম আইএমবিএল থেকে ৭৭ নটিক্যাল মাইল অদূরে বাংলাদেশের জলসীমায় এফভি মঙ্গল চান্দী-২৫’ এবং ‘এফভি মঙ্গল চান্দী-৩ নামে ফিশিং বোট দুটি জব্দ করা হয়।

মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, জব্দ ফিশিং ট্রলার দুটিতে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ রয়েছে। তাই ওই মাছগুলো নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে প্রাপ্ত অর্থ জমা করা হবে। এরপর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফিশিং বোট এবং ভারতীয় জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ