spot_img
spot_img

আমেরিকায় মাংকিপক্সে আক্রান্ত ৩১ শিশু

আমেরিকায় অন্তত ৩১ জন শিশু মাংকিপক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৯ জনই টেক্সাসের শিশু।

আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, আমেরিকাজুড়ে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৪১৭ জন মাংকিপক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।

সিডিসি সতর্ক করে দিয়ে বলেছে, মাংকিপক্সে আক্রান্ত হলে আট বছরের কম বয়সী শিশুরা গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকিতে থাকছে।
টেক্সাসের সরকারি একজন কর্মকর্তা বলেছেন, ১১টি রাজ্যে মাংকিপক্সে শিশুদের আক্রান্তের খবর পাওয়া গেছে। টেক্সাসে ৯ শিশু আক্রান্ত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ