spot_img

২৪ ঘন্টায় করোনায় ১ জনের মৃত্যু; শনাক্ত ২১৪

দেশে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু ও ২১৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৯৭৫ জন।

২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৭৬৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৬৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ