spot_img

আজ চা শ্রমিকদের সাথে অধিকারের বিষয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী

বেতনবৃদ্ধির আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করা চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই লক্ষ্যে সিলেটে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

স্মরণকালের দীর্ঘতম কর্মবিরতিতে যখন গভীর সংকটে দেশের চা শিল্প, তখন গত ২৭শে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা বাগান মালিকদের সঙ্গে বৈঠক করে শ্রমিকদের দৈনিক মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা করার কথা জানান।

এ সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রমিকরা পরদিন কাজে যোগ দেন। এতে চা শিল্পে ১৯ দিনের অচলাবস্থার অবসান হয়।

এদিকে, প্রধানমন্ত্রী কথা বলবেন জেনে সিলেটসহ সারা দেশের চা শ্রমিকরা আনন্দে উদ্বেলিত। এই আনন্দঘন মুহূর্ত স্মরণীয় করে রাখতে নানা আয়োজনে ব্যস্ত রয়েছে জেলা ও বিভাগীয় প্রশাসন। সিলেটের লাক্কাতুড়া চা বাগানের গলফ মাঠে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের। যেখানে থাকবেন সিলেট জেলার ২৫টি চা বাগানের কয়েক হাজার শ্রমিক। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ