spot_img
spot_img

রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান মাওলানা তারিক জামিলের

পাকিস্তানে চলমান ভয়াবহ বন্যায় ইতোমধ্যে ১২৯০ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মাওলানা তারিক জামিল।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান

ভিডিও বার্তায় মাওলানা তারিক জামিল বলেন, মানবতার এই মহাদুর্যোগে সর্বপ্রকার রাজনৈতিক ভেদাভেদ ভুলে পুরো জাতিকে একটি দলের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসা জরুরি।

তিনি বলেন, আমাদের প্রিয়নবী সা: বলেছেন, যে ব্যক্তি মানুষের বিপদে-প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ