তৃতীয় কোনো দেশের তেল ভারতের মাধ্যমে কেনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি বলেন, ভারত থেকে তেল কিনতে পারে বাংলাদেশ। তৃতীয় কোনো দেশের তেল ভারতের মাধ্যমে কেনার কোনো পরিকল্পনা নেই। তবে, জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফরে আলোচনা হবে।
রোববার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী জানান, অন্য কোনো দেশের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, আগামী বুধবার (৭ সেপ্টেম্বর) ভারতে একটি বাণিজ্যিক ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।










