spot_img
spot_img

রাজনৈতিক কর্মসূচিতে সংঘাতের বাড়তি কোনো চাপ নেই : ডিএমপি কমিশনার

আগামী জাতীয় নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক কর্মসূচিতে সংঘাতের বাড়তি কোনো চাপ নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কমিশনার মোহাম্মাদ শফিকুল ইসলাম।

রবিবার (৪ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর মিরপুর পুলিশ লাইন্সের পিওএম’র অনুষ্ঠিত আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২২ ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শফিকুল ইসলাম বলেন, বাড়তি কোনো চাপ নেই। সে রকম চাপ থাকলে আপনারাও নমুনা দেখতে পারতেন। আমরা আসা করি পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে যেন আমরা কাজ করি। আমরা একই দেশের নাগরিক, এই দেশটি আমাদের; আমরা কেউ কারো শত্রু নই। আমরা পরস্পর সহযোগিতার মধ্যে এই নগরীকে যাতে শান্তিপূর্ণ রাখতে পারি, সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, রাজনৈতিক যে কর্মসূচি হোক শান্তিপূর্ণভাবে যাতে পালন করতে পারে, পাশে থেকে সেটি নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। যারা রাজনৈতিক কর্মসূচি দেন তারাও যদি আমাদের দেওয়া প্রেসক্রিপশনের ভেতরে থাকেন তবে সংঘাতের কোনো আশঙ্কা থাকে না।

সূত্র: ডিএমপি নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ