ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (৫ সেপ্টেম্বর) দিল্লি সফরের প্রথম দিনে বাংলাদেশ সরকারের দূতাবাস কার্যালয়ে হচ্ছে এ বৈঠক।
ভারতের সংবাদমাধ্যম এএনআই এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছে, সফরসূচি অনুযায়ী বৈঠক শেষে দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার দরগাহ জিয়ারত করতে যাবেন বাংলাদেশের প্রধামন্ত্রী। সেখান থেকে ফেরার পর বৈঠক করবেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির সঙ্গে।










