ভারতের দিল্লীতে অবস্থিত হজরত খাজা নিজামউদ্দীন আউলিয়ার মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারত সফরের প্রথম দিন (৫ সেপ্টেম্বর) তিনি জিয়ারত করেন। তিনি সেখানে কিছু সময় অতিবাহিত এবং ফাতিহা পাঠ ও মোনাজাত করেন। প্রধানমন্ত্রী ৮ সেপ্টেম্বর ভারত সফরের শেষ দিনে আজমিরে অবস্থিত খাজা মঈনুদ্দীন চিশতীর মাজার জিয়ারত করবেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ১৯৭৫ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত দিল্লীতে অবস্থানকালে শেখ হাসিনা নিয়মিত নিজামউদ্দীন দরগায় জিয়ারতে যেতেন বলে জানা গেছে।
বাংলাদেশী প্রধানমন্ত্রী ২০১৭ সালে আজমির শরীফ জিয়ারত করেন। এর আগে ২০১০ সালে যখন তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তখনও আজমির শরীফ জিয়ারত করেন।










