spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুই হাজার ৫২৭ পিস ইয়াবা, ১০৯.১১ গ্রাম ২৫ পুরিয়া হেরোইন, ২২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ২৬৮ বোতল ফেন্সিডিল ও ২২টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা হয়েছে।

সূত্র : ডিএমপি নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ