spot_img
spot_img

বনজ কুমারসহ ৬ জনের বিরুদ্ধে বাবুল আক্তারের মামলার আবেদন

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারসহ ছয়জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার।

পুলিশ হেফাজতে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এই মামলার আবেদন করা হয়। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৯ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।

আদালতের পিপি অ্যাডভোকেট মোঃ ফখরুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবুল আক্তার একটি মামলার আবেদন করেছেন। আদালত এখনো আদেশ দেননি।

মামলার আবেদনে পিবিআই চট্টগ্রাম জেলার এসপি মোঃ নাজমুল হাসান, মেট্রো এসপি নাঈমা সুলতানা, খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা, সিএমপির ডিবি বন্দর জোনের সহকারী কমিশনার একেএম মহিউদ্দিন সেলিম ও পিবিআই চট্টগ্রাম জেলার ইন্সপেক্টর কাজী এনায়েত কবিরের নাম উল্লেখ করা হয়েছে।

মামলায় নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ এর ১৫(১) ধারা এবং সংশ্লিষ্ট আইনের ৫(২) ধারায় অভিযোগ করা হয়। সময়কাল বলা হয়, ২০২১ সালের ১০ মে সকাল পৌনে ১০টা থেকে ১৭ মে সকাল ১০টা পর্যন্ত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ