spot_img
spot_img

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৮ই সেপ্টেম্বর) রাত ৮টায় তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ উড়োজাহাজটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট বিকেল সাড়ে ৫টায় (স্থানীয় সময়) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ভারতের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এর আগে, এদিন ভারতের রাজস্থানে আজমীর শরিফে সুফি সাধক হজরত খাজা মঈনুদ্দিন চিশতির (রহ.) দরগাহ জিয়ারত ও মোনাজাতের মাধ্যমে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ