আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আগামী ২৪শে সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার শর্তসাপেক্ষ মুক্তির মেয়াদ শেষ হবে। তবে পরিবারের পক্ষ থেকে মুক্তির মেয়াদের আবেদন পেলে তা আবারও বাড়ানো হবে।
শনিবার (১০ই সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিচার প্রশিক্ষণকেন্দ্র যুগ্ম জেলা ও দায়রা জজ সমপর্যায়ের বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৪৭তম রিফ্রেসার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারসারসন বেগম খালেদা জিয়া আবেদন করলে নির্বাহী আদেশে মুক্তির মেয়াদ বাড়ানো হবে।











