spot_img

ভারতে প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশের কোনো অর্জন নেই : মাওলানা ইসমাঈল নূরপূরী

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরী বলেছেন, ভারতে প্রধানমন্ত্রীর সফরে বাহ্যিকভাবে কোনো অর্জন দেখা যাচ্ছে না। ভারতে সঙ্গে বাংলাদেশের অমিমাংসীত তিস্তা নদী চুক্তি, রাশিয়ার থেকে সরাসরি গ্রাস ক্রয় সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় সমঝোতা স্মারকে নেই।

তিনি বলেন, প্রতিবেশি রাষ্ট্র হিসেবে ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বিএসএফ এক স্কুল ছাত্রকে হত্যা করেছে। এ হত্যার বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে কঠোর প্রতিবাদ করা দরকার ছিলো কিন্তু সরকারের পক্ষ থেকে তা করা হয়নি। সীমান্তে হত্যা বন্ধে কঠোর ভূমিকা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আজ শনিবার (১০ সেপ্টেম্বর) পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

মাওলানা নূরপুরী বলেন, ভারতের আসাম প্রদেশে কয়েকটি মাদরাসা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষে অনেক জায়গায় মাদরাসার তালিকা করে তা ধ্বংসের নীলনকশা করা হচ্ছে। তা বন্ধে বাংলাদেশসহ মুসলিম বিশ্বেকে উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, জিনিস পত্রের দাম নিয়ন্ত্রনে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এখনও নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বেড়েই চলছে। সুতরাং দাম নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা নিতে হবে। তিনি সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ইসলামী নেতৃবৃন্দ ও আলেম উলামাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, যুগ্ম-মহাসচিব মাওলানা কোরবান্ধসঢ়; আলী, মাওলানা আব্দুল আজিজ, মুফতি শরাফত হোসাইন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য মুহাম্মদ সাহাবুদ্দি, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা সাব্বির আহমদ উসমানী, মাওলানা রুহুল আমীন খান, ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন প্রমূখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ