spot_img

দেশকে রাজাকারদের হাতে তুলে দেয়া যাবে না : শাহজাহান খান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজপথে উত্তাপ ছড়াতে চেষ্টা করবে জামায়াত-বিএনপি। তাই এদের প্রতিরোধ করতে হলে আমাদের সংগঠনকে আরও বেশি সংগঠিত করতে হবে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমি হলরুমে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এই মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ শক্তহাতে নেতৃত্বের মাধ্যমে বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই দেশকে রাজাকার আলশামসদের হাতে তুলে দেয়া যাবে না।

নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শাহজাহান খান বলেন, ৭৫ পরবর্তী ২০০৪ ও ২০১৪-১৫ সালে গাড়ি জ্বালিয়ে ও মানুষকে পুড়িয়ে দেশ বিদেশে প্রতিষ্ঠিত করেছে বিএনপি কতটা সন্ত্রাস করতে পারে। সম্প্রতি তারা মাথাচাড়া দিয়ে তাদের সেই সন্ত্রাসী আবারো করতে চায়, কিন্তু বাংলার মাটিতে আর তাদের সন্ত্রাসী করতে দেয়া যাবে না, তাদের প্রতিহত করতে হবে। সেই সাথে দেশের কিছু কিছু পথহারা রাজনৈতিক আছে, যারা বেশ লাফালাফি করা শুরু করেছেন,তাদের শায়েস্তা করা দরকার বলে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ