spot_img

মানুষ ইভিএমে ভোট চায় না : জিএম কাদের

দেশের মানুষ নির্বাচনে ইভিএম চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার (১০ই সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সরকারের জনসমর্থন না থাকায় নির্বাচন কমিশন যেন তেন নির্বাচন করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় কোন দেশের সহযোগিতা ছাড়া বর্তমান সরকার ক্ষমতায় আসতে পারবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ