spot_img

জনগণকে প্রতিপক্ষ বানালে পরিণতি শুভ হবে না : মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে প্রতিপক্ষ বানালে তার পরিণতি শুভ হবে না। আমরা প্রশাসনকে খুব স্পষ্টভাবে বলতে চাই, জনগণকে প্রতিপক্ষ বানাবেন না। জনগণ থেকেই আপনারা এসেছেন, জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন চলে, সংসার চলে। সুতরাং জনগণকে সম্মান করুন। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবেন না।

রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় এক সমাবেশে এ কথা বলেন তিনি। জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন প্রধান হত্যার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

বিএনপির মহাসচিব বলেন, বেআইনি নির্দেশ নিয়ে কথায় কথায় গুলি করবেন না। যেমন আজকে র‌্যাবের ওপরে নিষেধাজ্ঞা এসেছে। ঠিক তেমনি যেকোনো বাহিনীর ওপরও এটি আসতে পারে, যদি আইন না মেনে মানবাধিকার লঙ্ঘন করতে থাকে।

দেশে মানবাধিকার নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, গুলি করে হত্যা করা হয়, গুম করে নিয়ে যায় সাদা পোশাকধারীরা।

মির্জা ফখরুল বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। সারাদেশে চাল-ডাল-লবণ-তেলের মূল্য কমানোর আন্দোলন করছি। ভোলায় ও নারায়ণগঞ্জে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে, তার বিচার করার জন্য আন্দোলন করছি। দেশের মানুষ গর্জে উঠেছে। নুরে আলমরা প্রাণ দিতে দ্বিধা করেনি। আজকে আমি ঘোষণা করতে চাই, আমরা কেউ প্রাণ দিতে দ্বিধা করবো না। দাবি একটাই, এই দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা। ভোটের অধিকার ফিরে পেতে চাই, বাঁচার অধিকার ফিরে চাই। আমরা এই চোর-ডাকাত আওয়ামী লীগ তাদের হাত থেকে মুক্তি চাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ