spot_img

আগামী নির্বাচনটা আমাদের জন্য চ্যালেঞ্জ : শাজাহান খান

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, আগামী নির্বাচনটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। বিএনপি যত কিছুই বলুক, জনগণ তাদের কথা বিশ্বাস করবে না। বাংলার জনগণের মধ্যে বিএনপির জন্য কোনো দরদ নেই। কারণ তারা বিএনপির শাসনামল দেখেছে। এখন যে হত্যা-গুমের কথা বিএনপি বলছে, তাদের অত্যাচারের ইতিহাস আমার সামনে আছে। আমি বলতে পারি কোথায় কীভাবে তারা হত্যা করেছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, ১৯৭৫ সালের ২৫ মার্চ জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন কর্নেল ফারুক। তখন তাকে বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা বলা হয়েছে। একটি দেশের উপ-প্রধান সেনাপতি যদি রাষ্ট্রপতিকে হত্যার হুকুম দিতে পারে, তাহলে বিএনপি কীভাবে অস্বীকার করবে যে, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত নয়। কমিশন করে বের করতে হবে কারা কারা বঙ্গবন্ধুকে হত্যার জন্য মদদ জুগিয়েছে। কর্নেল ফারুক ও কর্নেল রশিদ তাদের স্টেটমেন্টে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, জিয়াউর রহমান এ হত্যাকাণ্ডে মদদ দিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ