spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির জনসংযোগ শাখা থেকে আজ বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে পরের ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা করা হয়েছে।

অভিযানে ৩৭ হাজার ১০১টি ইয়াবা, সাড়ে ৩০ গ্রাম হেরোইন ও সাত কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও সাত বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ