রাশিয়ার সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার করা খারকিভের ইজিয়াম পরিদর্শন শেষে রাজধানী কিয়েভে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বুধবার (১৪ সেপ্টেম্বর) কিয়েভে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হলে তিনি আহত হন। খবর রয়টার্স ও সিএনএনের।
ফেসবুকে দেওয়া এক পোস্টে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ভলোদিমির জেলেনস্কির মুখপাত্র সের্হি নাইকিফোরভ।











