মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন জানিয়েছেন, আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে ইলিশ আহরণ বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তিনি জানান, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।











