বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান মার্কিন বিমান বাহিনীর প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রের আমন্ত্রণে আমেরিকায় গেছেন বলে জানিয়েছে আইএসপিআর।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান গত মঙ্গলবার সরকারি সফরে আমেরিকার উদ্দেশে ঢাকা ছেড়ে যান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সফরকালে বিমান বাহিনীর প্রধান পেন্টাগনে আমেরিকার বিমান বাহিনীর প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।











