আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তোনভ বলেছেন, এটি খুবই উদ্বেগের বিষয় যে, মার্কিন সরকার প্রকাশ্যে বড়াই করছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যে সফলতা এসেছে তা পেন্টাগনের সরাসরি সংশ্লিষ্টতার কারণে সম্ভব হয়েছে।
গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) রাশিয়ার রিয়া নভোস্তি পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, এত দিন ধরে আমেরিকা যে দাবি করে আসছিল, ইউক্রেন সংঘাতে তারা কোনো পক্ষ নয় -তা ছিল অত্যন্ত হাস্যকর এবং ভিত্তিহীন।
তিনি আরো বলেন, সাম্প্রতিক ভিডিও থেকে দেখা গেছে, কিছু সেনা এবং কর্মকর্তা যারা সাবলীলভাবে ইংরেজি বলছেন এবং তাদের উচ্চারণ ব্রিটিশ এবং আমেরিকান স্টাইলে, এসব সেনা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে।
সূত্র: পার্সটুডে











