spot_img
spot_img

ইউক্রেনকে আরো ৬০ কোটি ডলারের অস্ত্র দিবে আমেরিকা

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা অভিযানের সমর্থনে আমেরিকার বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে দেশটিকে আরো সামরিক সহায়তা দিবে বলে ঘোষণা দিয়েছে আমেরিকা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ৬০ কোটি ডলারের এ সহায়তার অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস। খবর এএফপি’র।

হোয়াইট হাউসের নির্বাহী শাখার এক বিবৃতিতে বলা হয়, এ সহায়তার আওতায় বিভিন্ন সরঞ্জামাদি ও সেবার পাশাপাশি প্রশিক্ষণ প্রদান অন্তর্ভূক্ত রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি এবং অস্ত্রের ধরনের ব্যাপারেও কিছু উল্লেখ করা হয়নি।

এর আগে গত ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন আগ্রাসন শুরুর পর থেকে আমেরিকা ইউক্রেনকে সামরিক সহায়তায় এক হাজার পাঁচশ’ কোটি ডলারের বেশি প্রদান করেছে।

সূত্র: বাসস
spot_img
spot_img
spot_img

সর্বশেষ