spot_img
spot_img

বগুড়ায় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

বগুড়া জেলার কাহালু উপজেলার দূর্গাপুর থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার ডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া ডিবির একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার কাহালু উপজেলার দূর্গাপুরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ ১টি বিদেশী পিস্তল,দেশীয় অস্ত্র এবংবিভিন্ন সরঞ্জামসহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জেলার কাহালু থানায় ডাকাতির প্রস্তুতিসহ অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ