spot_img
spot_img

দ.আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১৬ শিক্ষার্থী নিহত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১৬ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দেশটির ডারবানের প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে মহাসড়কে একটি বড় ট্রাকের সাথে বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

দেশটির কয়াজুলু-নাতাল প্রদেশের পরিবহণ মন্ত্রণালয় ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বাসটিতে মোট ১৯ জনকে বহন করা হচ্ছিল। এদের মধ্যে তিনজন প্রাপ্ত বয়স্ক ছিলেন। নিহত শিশুদের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে ছিল।

আঞ্চলিক পরিবহণ মন্ত্রী সিফো হলমুকা এক বিবৃতিতে বলেন, এভাবে অনেক শিশুর চিরতরে চলে যাওয়া খুবই মর্মান্তিক।

সূত্র: বাসস
spot_img
spot_img
spot_img

সর্বশেষ