spot_img
spot_img

মিয়ানমারে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ

বিশ্বের দেশগুলোকে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে রাজস্ব এবং অস্ত্র বিক্রি বন্ধ করতে আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির জনগণের ওপর সেনাবাহিনীর নির্যাতন-নিপীড়নের ঘটনা বন্ধ করতে এমন আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ অভিযোগ করে বলেছে, জান্তা সরকার নির্বিচারে হত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে। তারা অর্থবহ ও টেকসই উপায়ে দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছে অথবা গভীর আর্থিক খাতের সংকট সমাধানেও তারা ব্যর্থ।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর আরও বলেছে, মিয়ানমারের জনগণকে সমর্থন জানাতে বিশ্ব সম্প্রদায়ের উচিত তাদের সামর্থ্য অনুযায়ী সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা এবং দেশটির সামরিক বাহিনীকে আর্থিকভাবে সব ধরনের সহায়তা বন্ধ করা।

মিয়ানমারের সামরিক বাহিনীর ব্যবসায়িক নেটওয়ার্ক যেন বিদেশি মুদ্রা আয় করতে না পারে সেজন্য লক্ষ্য স্থির করে নিষেধাজ্ঞা আরোপ করতে ও তাদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে জাতিসংঘ সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

সূত্র: রয়টার্স
spot_img
spot_img
spot_img

সর্বশেষ