spot_img
spot_img

জর্ডানে ভবন ধসে ১৪ জন নিহত

জর্ডানের রাজধানীতে ভবন ধসে ১৪ জন নিহত হয়েছে।

শনিবার(১৭ সেপ্টেম্বর) দেশটির জননিরাপত্তা বিভাগের মুখপাত্র আমের আল-সারতাউই এ তথ্য নিশ্চিত করেন। খবর এএফপি’র।

তিনি জানা, মঙ্গলবার আম্মানের প্রাচীনতম বসতি এলাকা জাবাল আল-ওয়েবদেহে একটি চার তলা আবাসিক ভবন ভেঙে পড়লে ব্যপক উদ্ধার অভিযান শুরু করা হয়।

চিকিৎসা সূত্র বলেছে, উদ্ধারকৃত সর্বশেষ মৃতদেহটি একজন নারীর। এর আগে, বৃহস্পতিবার জরুরী কর্মীরা ধ্বংসস্তুপ থেকে একটি চার মাস বয়সী মেয়ে শিশুকে উদ্ধার করে। তার গায়ে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া যায়।

রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, জর্ডানের পাবলিক প্রসিকিউটর তদন্তের অংশ হিসেবে বিল্ডিং ম্যানেজার ও সংস্কার কাজের সাথে জড়িত আরও দুজন ব্যক্তিসহ তিনজনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনাস্থলটি রাজধানীর মধ্য জাবাল আল-ওয়েবদেহ এলাকায় অবস্থিত। এলাকাটি অত্যন্ত প্র্রাণবন্ত একটি সাংস্কৃতিক জীবনঘন বসতি এবং বিপুল সংখ্যক প্রবাসীর আবাসস্থল হিসেবে পরিচিত।

সূত্র: বাসস
spot_img
spot_img
spot_img

সর্বশেষ