spot_img
spot_img

জাতীয় ওলামা সমাজের নতুন কমিটি গঠন; মুফতি জুনায়েদ সভাপতি, মুফতি সানাউল্লাহ সেক্রেটারি

জাতীয় ওলামা সমাজ বাংলাদেশ-এর কমিটি পুনর্গঠন করা হয়েছে। মুফতী জুনায়েদ গুলজারকে সভাপতি ও মুফতি সানাউল্লাহ খানকে সেক্রেটারি করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ (১৯ সেপ্টেম্বর) সোমবার রাজধানীর পল্টনস্থ থানা বাসমতী রেস্টুরেন্টে এক বৈঠকে পুনর্গঠিত কমিটির ঘোষণা দেওয়া নয়। এছাড়াও আগামী ৫ নভেম্বর জাতীয় সীরাত কনফারেন্স করার ঘোষণা দেয় সংগঠনটি।

নতুন কমিটিতে যারা আছেন, উপদেষ্টা- মাওলানা আবুল কালাম, মাওলানা আহমেদ আলি কাসেমী, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা সানাউল্লাহ মাহমুদি, মুফতি ওয়াহিদুল আলম ও মাওলানা ফজলুর রহমান।

সভাপতি, মাওলানা জুনায়েদ গুলজার। সিনিয়র সহসভাপতি মাওলানা ইসমাইল বেলায়েত হোসাইন।
সহ সভাপতি মাওলানা শামসুল আলম, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা হারুন ইসলামাবাদি, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা সরদার নেয়মাতুল্লাহ ও মাওলানা ফরহাদ আলম।

সেক্রেটারি মুফতি সানাউল্লাহ খান। সহকারী সেক্রেটারি, মুফতি আব্দুল্লাহ ফিরুজী, মাওলানা হাবিব মাদানি, এহতেশামুল হক সখী, মাওলানা জামিল সিদ্দিকী ও বান্দা মুহাম্মদ ইমদাদুল্লাহ।

সাংগঠনিক সম্পাদক, মাহমুদুল হাসান শাহেদি। সহ সাংগঠনিক মাওলানা সাদ বিন জাকির।

প্রচার সম্পাদক মাওলানা আলামিন আরাফাত।

সদস্য মুফতি জাকারিয়া, মাওলানা আবির হোসাইন, মাওলানা নাসির হোসাইন, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা শরিফ হায়সা ও মাওলানা মুসাইব হাসান জিয়াদ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ