spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

জানা গেছে, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে এক হাজার ৬১৮ পিস ইয়াবা, ১০৭ গ্রাম হিরোইন, ৪ কেজি ৯৪৬ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেন্সিডিল, ২১ লিটার দেশিমদ ও ৫টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ