spot_img
spot_img

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত; দুই মেজরসহ ৬ সেনা নিহত

পাকিস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সামরিক বাহিনীর ছয় সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন মেজর পদের কর্মকর্তা রয়েছেন।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের হারনাইয়ের কাছে ফ্লাইং মিশন চলাকালীন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

অন্যদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, সোমবার পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, বেলুচিস্তানের হারনাইয়ের খোস্তের কাছে ফ্লাইং মিশন চলাকালীন একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর দুই মেজরসহ ছয় পাকিস্তানি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ