spot_img
spot_img

হিন্দুদের দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ আইজিপির

হিন্দুদের উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত নিরাপত্তা সংক্রান্ত এক সভায় এ নির্দেশ দেন তিনি।

আইজিপি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের মানুষের অস্তিত্বের সঙ্গে মিশে আছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হবে।

এ সময় আইজিপি কমিউনিটি পুলিশের সদস্য এবং বিট পুলিশ কর্মকর্তাকে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে পূজার নিরাপত্তায় নিয়োজিত থাকার অনুরোধ জানান।

সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতারা দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন। তারা আইজিপির প্রতি কৃতজ্ঞতা ও পুলিশকে ধন্যবাদ জানান। দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে পুলিশ প্রাক-পূজা, পূজা চলাকালীন ও পূজা পরবর্তী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ