spot_img
spot_img

দেশে করোনায় আরও একজনের মৃত্যু; আক্রান্ত ৭৩৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৬০ জনে দাঁড়িয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৭৩৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৩ হাজার ১৪৫ জনে।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৪১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৩ হাজার ৭১৯ জন। এ সময় চার হাজার ৮২৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় চার হাজার ৭৮১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৪২ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ