আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করতে পাকিস্তান সফরে যাচ্ছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রেসিডেন্ট, মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক, শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী।
আগামীকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) পাকিস্তানের করাচির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।
শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী। পাকিস্তান সফরকালীন করাচি, ইসলামাবাদ, পেশাওয়ার, রাওয়ালপিন্ডি, মুলতানসহ বিভিন্ন প্রদেশে আগামী ১লা অক্টোবর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
উল্লেখ্য; দীর্ঘ ৫১ বছর পর পিতার পর পুত্র হিসেবে পাকিস্তানের জাতীয় টেলিভিশন পিটিভি এবং জাতীয় বেতারকেন্দ্রে তিনি তিলাওয়াত করবেন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম একজন সংগঠক হিসেবে সক্রিয়ভাবে অংশ নেওয়ায় তার পিতা বাংলাদেশের ক্বিরাত জগতের পথিকৃৎ ক্বারী মুহাম্মাদ ইউসুফ (রহ.) কে ১৯৭১ সালের ২৬ মার্চ সকালে ইয়াহিয়া খান সরকার পিটিভি ও করাচি বেতার থেকে চাকুরীচ্যুত করে। সম্মেলন শেষ করে ক্বারী আহমাদ বিন ইউসুফ আযহারী আগামী ১৯ অক্টোবর দেশে ফিরবেন।











