spot_img
spot_img

ঢাবি শিক্ষার্থীদের আয়োজনে “ভাববিনিময়” সভা অনুষ্ঠিত

সেতুবন্ধন সফর ২০২২ : অভিজ্ঞতা, পর্যালোচনা ও দেশের সমৃদ্ধির লক্ষ্যে মেধা-সম্পদের সমন্বিত ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে আন্ত: সম্পর্ক বৃদ্ধির প্রস্তাবনা শীর্ষক “ভাববিনিময়” সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই সভা অনুষ্ঠিত হয়।

জামালুদ্দিন মোহাম্মদ খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দৈনিক নয়া দিগন্তের সহসম্পাদক মাওলানা লেয়াকত আলী সাহেব, কবি লেখক ও গবেষক মুসা আল হাফিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু স্যার, জনপ্রিয় লেখক ও এক্টিভিস্ট ডা. শামসুল আরেফীন শক্তি, ইনসাফ সম্পাদক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক সাইয়েদ মাহফুজ খন্দকার, সাইন্স ল্যাবরেটরি জামে মসজিদের খতিব মুফতি শামসোদ্দোহা আশরাফী, বাংলাদেশ ইন্টেলেকচুয়াল মুভমেন্টের জেনারেল সেক্রেটারি সৈয়দ শামছুল হুদা, লেখক গবেষক ও নুরুল কুরআন একাডেমীর পরিচালক মাও. আব্দুল্লাহ আল মাসউদ, উত্তরা ইউনিভার্সিটির লেকচারার মাওলানা নাঈমুল ইসলাম, তরুণ ইতিহাস গবেষক লেখক ও অনুবাদক মাওলানা ইমরান রায়হান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইরা সহ অনেকেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ