spot_img
spot_img

চলতি মাসে ঘূর্ণিঝড় ও বন্যার শঙ্কা

অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান জানিয়েছেন, চলতি মাসে (অক্টোবর) ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টির ফলে ফের স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

তিনি বলেন, চলতি মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আজিজুর রহমান বলেন, চলতি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩ দিন বজ্রসহ ঝড় হতে পারে। এ ছাড়া এ মাসের দ্বিতীয়ার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

তিনি বলেন, অক্টোবরে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের কিছু কিছু অঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ