spot_img
spot_img

পূজামণ্ডপে মদ খেয়ে মাতলামি; স্বেচ্ছাসেবক লীগ নেতার ছয় মাসের কারাদণ্ড

মদ খেয়ে পূজামণ্ডপে নেশাগ্রস্ত অবস্থায় গালাগালি ও বিশৃঙ্খলার অপরাধে চট্টগ্রামে জুয়েল (২৪) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে লোহাগাড়ায় বড় হাতিয়া ইউনিয়নের উত্তর বড় হাতিয়া এক মন্দিরে দুর্গাপূজা চলাকালীন এ ঘটনা ঘটে। উপজেলার নির্বাহী কর্মকর্তা শরীফ উল্লাহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, পূজামণ্ডপে নেশাগ্রস্ত অবস্থায় দর্শনার্থীদের অশালীন গালাগালি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে মো. জুয়েল (২৪) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক করা হয়। এই অপরাধে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, বুধবার সকালে জুয়েলকে কারাগারে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ