spot_img

দুর্যোগপূর্ণ এলাকায় জনগণের পাশে থাকতে নেতাকর্মীদের চরমোনাই পীরের নির্দেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম দল ও দলের সকল সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের চরম দুর্যোগপূর্ণ মুহূর্তে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে সদা দৃষ্টি রাখা এবং প্রয়োজনে বিপদগ্রস্ত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন।

এছাড়াও উপকূলীয় অঞ্চলের মানুষকে আশ্রয়কেন্দ্রে থাকার ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী সরকারি নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে দলের আমীরের নির্দেশে একটি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ সোমবার (২৪ অক্টোবর) বিকেলে এ কমিটি গঠন করেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলমকে আহ্বায়ক করে ছয় সদস্যের এ কমিটিতে সদস্য সচিব কে এম আতিকুর রহমান, সদস্য মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা খলিলুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা শোয়াইব হোসাইন।

উপকূলীয় শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের প্রতি জরুরি কিছু নির্দেশনা জারি করা হয়েছে।
১. জনসচেতনতা জন্য উপকূলীয় অঞ্চলে মাইকিং
২. পর্যাপ্ত পরিমাণ স্বেচ্ছাসেবক টীম প্রস্তুতকরণ
৩. পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী মজুদ করে রাখা। যাতে বিপদকালীণ সময়ে ক্ষতিক্ষস্তদের পাশে দাড়ানো যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ