spot_img

ঘূর্ণিঝড় সিত্রাং : বিএনপির কর্মসূচি স্থগিত

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের চলমান সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার (২৫ অক্টোবর) যে দুটি দলের সঙ্গে সংলাপের কর্মসূচি ছিল তা স্থগিত করা হয়েছে।

এদিন বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ ন্যাপের একাংশের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী ও বিকেল ৪টায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে গুলশান কার্যালয়ে বিএনপির বৈঠক হওয়ার কথা ছিল। এ দুটি বৈঠকের পরিবর্তিত সময় পরে জানানো হবে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ