spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুই হাজার ১৫২ পিস ইয়াবা, ৬৩ কেজি ৩১০ গ্রাম গাঁজা, ৪৭ গ্রাম হেরোইন, ২০ লিটার দেশিমদ ও ১৫টি ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (২৪ অক্টোবর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ