spot_img

ইসলামী শিক্ষার বিস্তার রোধ করতেই ভারতে মাদ্রাসা বন্ধের নতুন চক্রান্ত : জমিয়ত

ভারতে মাদরাসা শিক্ষা বন্ধের চক্রান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীন ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, বিশ্ববিখ্যাত দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দসহ কয়েক শত মাদ্রাসাকে হঠাৎ বেআইনি ঘোষণা করেছে যোগি সরকার। এটা মূলত, ভারত উপমহাদেশে ইসলামী শিক্ষার বিস্তার রোধ করতেই এক নতুন চক্রান্ত।

আজ বুধবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়ত নেতৃদ্বয় এসব কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, এমন হঠকারী ঘোষণার ফলে বিশ্বের কোটি কোটি মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যোগী প্রশাসনের ভেবে দেখা উচিৎ ছিল মুসলিম দুনিয়ায় ভারতের দারুল উলূম দেওবন্দের আবেদন ও প্রভাবটা কী রকম। কোথায় তীর নিক্ষেপ করা হচ্ছে-এটা যারা চিন্তা করে না তারা অচীরেই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ