spot_img

অফিসে ঢুকে লুটপাট : লালবাগের ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

অফিসে ঢুকে সাড়ে চার লাখ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার লুটপাট ও মারধরের অভিযোগে রাজধানীর লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এস মুর্শেদসহ পাঁচ পুলিশ কর্মকর্তা বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে মামলাটি করেন বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি।

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন লালবাগ থানার এসআই তারেক নাজির, তারেক আজিজ, মুহাম্মাদ আতোয়ার হোসেন ও কৃষ্ণ চন্দ্র মিত্র।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ