রাজধানী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করেছে সাবেক প্রধানমন্ত্রীর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। এতে এরই মধ্যে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
শুক্রবার (২৮ অক্টোবর) লাহোরের লিবার্টি চকে যোগ দিয়ে ইমরান খান বলেন, এই লং মার্চ রাজনীতি বা ব্যক্তিগত স্বার্থে নয়, দেশকে মুক্ত করার জন্য।
তিনি বলেন, এর একমাত্র লক্ষ্য আমার জাতিকে মুক্ত করা ও পাকিস্তানকে একটি স্বাধীন দেশে পরিণত করা।
কয়েক দিন আগে আগাম নির্বাচনের দাবিতে আবারও লং মার্চের ডাক দেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।
শুক্রবার (২৮ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত তার সমর্থকদের নিয়ে মিছিল বের করার ঘোষণা দিয়েছিলেন তিনি।











