ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও দেশটির ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে এমন ইঙ্গিত মিলেছে।
বুধবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
বুথফেরত জরিপে ইহুদিবাদী ইয়েমিনা পার্টির নাফতালি বেনেটের চেয়ে নেতানিয়াহুর উগ্র ইহুদিবাদী দল এগিয়ে আছে। জরিপের ফল সামনে আসতেই জেরুসালেমে সমর্থকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, আমরা একটি বড় জয়ের কাছাকাছি।
নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড অবশ্য কোনও ধরনের পূর্বাভাসে কান না দিয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে আগ্রহী।
সম্প্রতি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার ল্যাপিডের জোটে ফাটল দেখা দেয়। ফলে নতুন নির্বাচনের আয়োজন করা হয়। সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উগ্র ইহুদিবাদী কর্মকাণ্ডের জন্য বিশ্বব্যাপী ইসরাইলের সবচেয়ে সমালোচিত রাজনৈতিক ব্যক্তিদের একজন।











