spot_img

দুই দিন আগে সমাবেশস্থলে অবস্থান; মাঠেই রাত্রিযাপন

বরিশালে ৫ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশস্থলে দুইদিন আগেই অবস্থান নিয়েছে বিএনপির হাজারো নেতাকর্মী। মাঠে রান্না-খাওয়া, মাঠেই রাত্রিযাপন চলছে তাদের। নানা বাধা-বিপত্তি উপেক্ষা করে সমাবেশস্থলে আসতে পেরে খুশি তারা।

বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশের দিকে চোখ এখন দেশবাসীর। সমাবেশে ব্যাপক লোক-সমাগম হবে, এমন কথা এখন জনমনে। তাই বলে দুইদিন আগে সমাবেশস্থলে অবস্থান নেওয়ার চিত্র এর আগে বরিশালে দেখা যায়নি।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা গেছে।

শামিয়ানার নিচে, খোলা আকাশের নিচে, রাস্তায় চট, ত্রিপল, হোগলা ও চাদর বিছিয়ে খোলা মাঠে রাত্রিযাপন করছেন তারা। মাঠে রান্না করে দলে দলে খাচ্ছেন। সামর্থ্যহীন কর্মী-সমর্থকদের জন্যও খাবারের ব্যবস্থা করেছে আয়োজকরা। লুঙ্গি-গামছাসহ ২-৩ দিন চলার মতো ব্যবহার্য সামগ্রীও নিয়ে এসেছেন নেতাকর্মী। বরিশাল আসার পথে পথে বাধা-হামলার অভিযোগ করেন তারা। তবুও বিএনপির গণসমাবশেস্থলে আসতে পেরে খুশি বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সরকারের জুলুমের হাত থেকে রক্ষা আর বেগম জিয়ার মুক্তিতে সব ধরনের ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত বলে জানান। পকেটের টাকা খচর করে স্বেচ্ছায় সমাবেশস্থলে আসার কথা বলেন তারা। সরকার বিএনপিতে ভীত না হলে লঞ্চ-বাস বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করতো না বলেও দাবি তাদের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ