spot_img
spot_img

হামলায় শাহবাজ শরীফ জড়িত : ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খান তার দলের লংমার্চে নিজের ওপর বন্দুক হামলার জন্য তিন জনকে দায়ী বলে মনে করছেন। ওই তিন ব্যক্তি হলেন- পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল।

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন তেহরিক-ই ইনসাফের মহাসচিব আসাদ ওমর।

তিনি বলেন, এই মুহূর্তে ইমরান খান কথা বলার মতো অবস্থায় নেই। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন- জাতির উদ্দেশে তিনি যে বার্তা দিতে চান, আমরা যেন তা আপনাদের কাছে পৌঁছে দিই। আমাদের চেয়ারম্যান বলেছেন, হামলা যে হতে পারে এমন তথ্য তিনি আগেই পেয়েছিলেন এবং তার বিশ্বাস, তিন ব্যক্তি এই হামলার সঙ্গে সংশ্লিষ্ট। এই তিন ব্যক্তি হলেন শাহবাজ শরিফ, রানা সানাউল্লাহ ও মেজর জেনারেল ফয়সাল।

আসাদ ওমর জানান, ইমরান খান আরও বলেছেন, পিটিআই অবিলম্বে এই তিন জনের পদত্যাগ চায়। যদি তা না হয়, সেক্ষেত্রে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ