spot_img

ফরিদপুর-২ আসনে উপ-নির্বাচন: এক কেন্দ্রে পৌনে এক ঘণ্টায় পড়ল ৩ ভোট

আজ শনিবার জাতীয় সংসদের ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা ও সদরপুরের হাট কৃষ্ণপুর) আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ভোটারের উপস্থিতি তেমন নেই বললেই চলে। সকাল পৌনে ৯টা পর্যন্ত তালমা আমিনউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিলা কেন্দ্রে ভোট পড়েছে মাত্র তিনটি।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা গণমাধ্যমকে এস্কেন্দার আলী মির্জা গণমাধ্যমকে জানান, এ কেন্দ্রে মোট ভোটার ১৯৯৬। পৌনে ৯টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র তিনটি।

এ নির্বাচনে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু (নৌকা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া (বটগাছ)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ